ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ৬ জানুয়ারি ২০২৪
চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানবিক ও সেবামূলক কাজ হিসেবে চলতি শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁদপুর প্রেস ক্লাব।

শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাব মিলনায়তনে প্রায় দেড় শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ ক্লাবের নেতারা।

শীতবস্ত্র বিতরণ উপলক্ষে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। তিনি বলেন, ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর মানবিক ও সামজিক কাজ দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আপনারা যারা আজ শীতবস্ত্র নিতে এসেছেন, তাদের মধ্যে অনেকেই অসহায় এবং দরিদ্র। আপনাদের কষ্টের কথা চিন্তা করে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। আগামীতে আমরা মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখার চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

Advertisement

সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- সাবেক সভাপতি ইকবাল পাটওয়ারী, এএইচএম আহসান উল্লাহ, জ্যেষ্ঠ সহ-সভাপতি রহিম বাদশা ও যুগ্ম সাধারণ সম্পাদক এমএ লতিফ।

এ সময় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, আপ্যায়ন সম্পাদক আশরাফুল আলম, প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতারাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!