[ দেশজুড়ে ]
টেকনাফে ফেনসিডিল-ইয়াবাসহ যুবক আটক
ফেনসিডিল-ইয়াবাসহ আটককৃত যুবক
কক্সবাজারের টেকনাফে নয় হাজার ৮০০ পিস ইয়াবা এবং ৩৬ বোতল ফেনসিডিলসহ হেলাল উদ্দিন নামে এক মাদক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, শুক্রবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে ঐ দুইজনকে আটক করা হয়।
আটককৃত হেলাল উদ্দিন টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার হাজী আশরাফ আলী ছেলে।
.png)
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হেলালকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে নয় হাজার ৮০০পিস ইয়াবা এবং ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!