[ দেশজুড়ে ]
ভোট দিলেন শতবর্ষী বুলবুলী
ভোট দিলেন শতবর্ষী বুলবুলী
শতবর্ষী বুলবুলি। ভাড়ে নুয়ে পড়েছেন তিনি। ঠিক মতো কথাও বলতে পারেন না তিনি। হাঁটতে হয় লাঠিতে ভর দিয়ে। তবুও সকালেই আত্মীয় মকবুলের সহযোগিতা জামালপুরের ইসলামপুর উপজেলার সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন তিনি।
ভাঙা ভাঙা কণ্ঠে বৃদ্ধা বুলবুলি বলেন, আমার জীবনে হয়তো এটাই শেষ ভোট। মরার আগে ভোট দিতে পেয়ে তিনি খুশি।
অপরদিকে জামালপুর সদরের সকাল ১০টার দিকে আনসার সদস্যদের সহায়তায় জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বৃদ্ধ সামছুল হক। তার বাড়ি পৌরসভার বজরাপুর হাজীপাড়ায়।
.png)

জানা যায়, বৃদ্ধ সামছুল হক প্রতিবছরই ভোটকেন্দ্রে এসে তার ভোট প্রয়োগ করেন। প্রতিবারের ন্যায় এবারো তিনি ভোট কেন্দ্রে এসে ভোট দেন।
বৃদ্ধের পরিবার জানান, সামছুল হক দীর্ঘদিন ধরে পায়ের সমস্যাজনিত কারণে চলাফেরা করতে পারে না। তবুও ভোট দেওয়া তার নেশা।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!