[ দেশজুড়ে ]
ভোট দিয়ে খুশি প্রতিবন্ধী আবেদ আলী
ভোট দিলেন প্রতিবন্ধী আবেদ আলী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী আবেদ আলী। রোববার সকালে স্ত্রী ফাতেমা বেগমের সহযোগিতায় হুইলচেয়ারে বসে ভোট দেন তিনি।
আবেদ আলী বলেন, মুই জন্মগত প্রতিবন্ধী, দুই পা নাই...। ভিক্ষা করে জীবন চলে। স্ত্রীর সহযোগিতায় ভিক্ষা করি। সকালে ভোট দিতে আইছি। ভোট দিছি।
তিনি আরো বলেন, ভোট দিতে পারায় খুব খুশি। বউ ফাতেমাও দৃষ্টি প্রতিবন্ধী। সেও আমার সঙ্গে এসে ভোট দিয়েছে।
.png)
ফাতেমা বেগম বলেন, আমিও দৃষ্টি প্রতিবন্ধী। স্বামী একেবারেই অচল। তাকে নিয়ে ভোট দিয়েছি। খুব ভালো লাগছে।
এর আগে, সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে সারাদেশে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেয়া হচ্ছে ব্যালট পেপারে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!