ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৯ জানুয়ারি ২০২৪
হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক
ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও স্টেশন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক ফরহাদ হোসেন (১৮) উপজেলার ষোলহাসিয়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। চলন্ত ট্রেনে ছোড়া পাথরে ট্রেনের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দায়িত্বরত আনসাররা বিষয়টি জি,আর,পি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে আনসার সদস্য ও জিআরপি পুলিশ যৌথভাবে তাদের তাড়া করে। এ সময় ফরহাদ হোসেন নামে এক যুবককে আটক করে।

Advertisement

শফিকুল ইসলাম আরো বলেন, এ ঘটনায় আটক ফরহাদের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!