মঙ্গলাবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। এর আগে সোমবার (৮ জানুয়ারী) রাতে রামগড় পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ডেবারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ ইয়াবাসহ ইব্রাহীম খলিল বাবুকে আটক করা হয়।
.png)
পুলিশ সুপার সুক্তা ধর জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে রামগড় থানায় আরো ৩টি মাদক মামলা রয়েছে।