ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেলে যাওয়া ব্যাগে মিলল ৭০ হাজার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৯ জানুয়ারি ২০২৪
ফেলে যাওয়া ব্যাগে মিলল ৭০ হাজার ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে শাহ পরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফনদী থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি- ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহ পরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান দেশে আসতে পারে- এমন তথ্যে ঐ এলাকায় অভিযান চালায় বিজিবি।

এ সময় ২-৩ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে আসতে দেখেন বিজিবির সদস্যরা। পরে তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ নদীতে ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!