ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল ব্যবহার নিয়ে শাসন করায় ফাঁস দিলেন কিশোরী

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ১০ জানুয়ারি ২০২৪
মোবাইল ব্যবহার নিয়ে শাসন করায় ফাঁস দিলেন কিশোরী
ফাইল ফটো

নোয়াখালীর চাটখিলে মোবাইল ব্যবহার নিয়ে শাসন করায় গলায় ফাঁস দিয়েছেন নিপা আক্তার নামে এক কিশোরী।

বুধবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাহারখিল গ্রামের পুরাতন দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।  

মৃত নিপা আক্তার উপজেলার নোয়াখলা ইউনিয়নের মো. রিপনের মেয়ে। তিনি স্থানীয় ফয়জুর নেছা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

Advertisement

জানা যায়, কিশোরী নিপা ও তার এক ভাইসহ নানার বাড়িতে থাকতেন। তার মা চট্রগ্রামের একটি গার্মেন্টেসে চাকরি করেন। কিছুদিন ধরে নিপা মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে মোবাইল ব্যবহার নিয়ে তাকে শাসন করেন নানার পরিবারের সদস্যরা। এতে অভিমান করে নানার বাড়ির মানিক নামে এক আত্মীয়ের ঘরে গলায় ফাঁস দেন নিপা। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনরা।  

চাটখিল থানার ওসি এমদাদুল হক বলেন, বুধবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়।      

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!