[ দেশজুড়ে ]
সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত
সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে, বৃহস্পতিবার রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!