[ দেশজুড়ে ]
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ
ছবি: সংগৃহীত
ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হাড়কাঁপানো শীত পড়েছে নওগাঁয়। শুক্রবার জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। যা এই মৌসুমের জেলায় দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রার রেকোর্ড।
বদলগাছী আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আজও একই তাপমাত্রা হলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে।
বদলগাছী আবহাওয়া অফিস জানায়, দিনের বেলা সূর্যের আলো দেখা দিলেও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। কৃষকের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রেখে পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠানামা করতে পারে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!