[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের নিকলীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। শুক্রবার সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে, বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকালে বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদফতর ওয়েবসাইট থেকে এ জানা গেছে। একই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়ও।
.png)
আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, শুক্রবারের তুলনায় আগামীকাল শনিবার শীত সামান্য বাড়বে। শুক্রবার কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা ও দিনাজপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মাসজুড়েই শীত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!