বরিশালে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দু’জনের
বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পূর্ব কাঠিরা গ্রামের শাহীন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার এবং কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী এলাকার ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক বাবু খান।
স্থানীয়রা জানান, ভ্যান নিয়ে বাবু খান আগৈলঝাড়া থেকে কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। আগৈলঝাড়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মেহেদী হাওলাদার মারা যান। এছাড়া সাকিব খান নামে এক সাইকেলচালক ও ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক বাবু খান গুরুতর আহত হন।
.png)
আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক বাবু খান মারা যান।
আগৈলঝাড়া থানার এসআই নুরে আলম জানান, ঘটনাস্থল থেকে নিহত মেহেদী হাওলাদারের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নেয়া হয়েছে।