ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিকিৎসা শেষে বনে অবমুক্ত সেই হরিণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১২ জানুয়ারি ২০২৪
চিকিৎসা শেষে বনে অবমুক্ত সেই হরিণ
অবমুক্ত করা হরিণটি- ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের হরিণঘাটা ইকোপার্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ্জামান খান উপস্থিত হয়ে হরিণটি অবমুক্ত করেন।

এর আগে, মঙ্গলবার বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করেন নদীতে টহলরত কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড পাথরঘাটা বন বিভাগের কাছে হরিণটিকে হস্তান্তর করলে পেছনের বাম পায়ে আঘাত দেখা যায়। পরে আহত হরিণটিকে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

হরিণ অবমুক্তর সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হরিণঘাটা বিট কর্মকর্তা আব্দুল হাই, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক জাকির হোসেন খান, অমল তালুকদার।

Advertisement

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, হরিণটি উদ্ধার হওয়ার পর টানা তিনদিন চিকিৎসা দেওয়া হয়েছে। হরিণটি শারীরিকভাবে সুস্থ হওয়ার পর হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!