ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে ট্রাক-পাওয়ার টিলার সংঘর্ষ, নিহত ২

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ১৩ জানুয়ারি ২০২৪
রংপুরে ট্রাক-পাওয়ার টিলার সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

রংপুরে ট্রাকের সঙ্গে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম। 

Advertisement

ওসি নজরুল জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মিঠাপুকুর হেনামেমোরিয়াল কলেজের সামনে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলার চালক মারা যান। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান আরো একজন। তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!