ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২, ১৪ জানুয়ারি ২০২৪
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর 
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। ফলে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা আরো কমেছে।

রোববার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। এর আগে, শনিবার একই সময় এখানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

Advertisement

তিনি বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৬ শতাংশ।

এদিকে শীতে জবুথবু হয়েও কাকডাকা ভোরে শ্রমজীবী মানুষরা ঘর থেকে বের হয়েছেন। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!