ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বর্জ্যজনিত দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে: কেসিসি মেয়র

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ১৪ জানুয়ারি ২০২৪
বর্জ্যজনিত দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে: কেসিসি মেয়র
খুলনা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিবেশ সুরক্ষার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। একটি শহরের সৌন্দর্য্য নির্ভর করে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর। তাই সুন্দর একটি শহর গড়ে তুলতে বর্জ্যজনিত দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।

রোববার বিকেলে খুলনা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা নগরবাসীর উচিৎ নয়। নির্দিষ্ট স্থানে বাড়ির ময়লা ফেলতে হবে। বর্তমান সরকার শহরাঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজকে জরুরিভাবে উন্নীত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যারা পরিবেশ নষ্ট করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Advertisement

কর্মশালায় আরো বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য কর্মকর্তা মো. আনিসুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওটেকনিক্যাল অ্যান্ড জিও-এনভায়রমেন্টল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. রাফিজুল ইসলাম প্রমুখ।

প্রবন্ধ উপস্থাপন করেন এসএনভি’র কো-অর্ডিনেটর মো. ইরফান। কর্মশালায় কেসিসি’র বিভিন্ন শাখার কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!