ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৪ জানুয়ারি ২০২৪
বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- ফাইল ফটো

বগুড়া সদর উপজেলায় আলতা মিয়া রকি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে জেলা শহরের সাতমাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আলতা মিয়া রকি ফরিদপুরের মধুখালীর বাঘাট মুন্সিপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বগুড়া শহরের সেউজগাড়ি রেলওয়ে কলোনি এলাকায় বসবাস করে আসছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান। তিনি জানান, আলতা মিয়া রকি নেশাগ্রস্ত ও ভবঘুরে ছিলেন। হাত পায়ে অতিরিক্ত ইনফেকশনের ফলে তিনি বেশ অসুস্থ ছিলেন। মরদেহ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!