নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের বাসিন্দা। তিনি তাবলিগ জামাতের আমির ছিলেন। নারায়ণডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ইত্যাদি মেরামতের কাজ করতেন তিনি।
জানা যায়, নারায়ণডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন আব্দুল মোতালেব। নিজের গাছের বেশ কয়েকটি লেবু নারায়ণডহর বাজারে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। বাড়ির রাস্তা দিয়ে প্রধান সড়কের প্রবেশের সময় নেত্রকোণাগামী একটি পিকআপটি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোতালেব।
.png)
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী পিকআপ ও এর চালক আশিকুরকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পিকআপসহ চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।