ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে মেছোবাঘ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ১৬ জানুয়ারি ২০২৪
সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে মেছোবাঘ উদ্ধার
পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে দুইটি মেছোবাঘ উদ্ধার করা হয়

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে দুইটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা বনবিভাগের ফরেস্টার রফিকুল ইসলাম। এর আগে, সোমবার দুপুরে বেলকুচি উপজেলার তামাই ফকির পাড়া গ্রাম থেকে মেছো বাঘ দুইটি উদ্ধার করা হয়।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও সমাজকর্মী মামুন বিশ্বাস জানান, উদ্ধারকৃত প্রাণী দুটিকে মূলত মেছোবিড়াল বলা হয়। তবে এটি মেছোবাঘ নামেই বেশি পরিচিত। উদ্ধারের পর এগুলো বন বিভাগের মাধ্যমে সিরাজগঞ্জ ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

Advertisement

বেলকুচি উপজেলা বনবিভাগের ফরেস্টার রফিকুল ইসলাম জানান, মেছোবাঘ দুইটির বিষয়ে বন বিভাগকে জানান স্থানীয়রা। পরে মামুন বিশ্বাসসহ প্রাণী দুইটি উদ্ধার করা হয়। এরপর মেছোবাঘ দুইটি ইকোপার্কে অবমুক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!