ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুরা খেলার সময় দেখতে পেল মেছোবাঘ, অতপর...

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২২ মে ২০২৩
শিশুরা খেলার সময় দেখতে পেল মেছোবাঘ, অতপর...
উদ্ধারকৃত মেছোবাঘ- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার টেকনাফের নাইট্যংপাড়া এলাকার পাহাড় থেকে মেছোবাঘের একটি ছানা উদ্ধার করা হয়। পরে এটি বনে অবমুক্ত করে বন বিভাগ।

সোমবার দুপুরে নাট্যংপাড়া এলাকার মোহাম্মদ শাহ এমরানের বাড়ি থেকে মেছোবাঘের ছানাটি উদ্ধার করেন স্থানীয়রা। এরপর বিকেলে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, নাইট্যংপাড়া এলাকার মোহাম্মদ শাহ এমরানের বাড়িতে শিশুরা খেলাধুলার সময় মেছোবাঘের বাচ্চাটি দেখতে পায়। এরপর স্থানীয় লোকজন এসে এটিকে জাল দিয়ে ধরে বন বিভাগে খবর দেন।

Advertisement

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীন টেকনাফ সদরের বিট কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘের ছানাটি উদ্ধার করে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এরপর এটিকে মাছ খেতে দেওয়া হয়। পরে মেছোবাঘের ছানাটি টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় অবমুক্ত করা হয়।

দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা সারোয়ার আলম বলেন, প্রথমে আমরা মেছোবাঘের ছানাটি উদ্ধার করে এনে একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় বিকেলে এটাকে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।

অবাধে বনজঙ্গল উজাড় হওয়ায় খাদ্যসংকটে পড়ে মেছোবাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে করেন এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!