ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ১৭ জানুয়ারি ২০২৪
লালমোহনে ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মো. নূরে আলম

ভোলার লালমোহন উপজেলায় ২২ পিস ইয়াবাসহ ছয়টি মাদক মামলার আসামি মো. নূরে আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূরে আলম পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চরকোড়ালমারা এলাকার কাঞ্চন মাঝির ছেলে। তার বিরুদ্ধে লালমোহন এবং তজুমদ্দিন থানায় এর আগের ছয়টি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আউয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকা অভিযান চালানো হয়। এ সময় সেখানে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস থেকে নামেন নূরে আলম। গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নূরে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!