ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১৫ জানুয়ারি ২০২৪
রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. ইমরান খান (৩৭)। তার পিতার নাম ডা. আব্দুল মতিন খান। ইমরানের বাড়ি সদর উপজেলার কল্যাণপুর গ্রামে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইমরান নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দেহ তল্লাশি করে ৬৫ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তির নামে আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!