ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো দোকানে, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১৭ জানুয়ারি ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো দোকানে, আহত ১২
দুর্ঘটনাস্থল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে বাসযাত্রীসহ ১২ আহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- আবদুর রহীম (৫০), গোপাল আশ্চর্য (৫০) এবং নজরুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে মাইজদীগামী যাত্রীবাহী একটি বাস পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মকুল ফার্মেসি ও রশীদের মুদি দোকানে ঢুকে পড়ে। এতে ফার্মেসি ও মুদি দোকান ভেঙে যায়। এছাড়া বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই দোকানদারসহ ১২ জন আহত হন। এছাড়া পল্লী বিদ্যুতের দুইটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার জানান, আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বেগমগঞ্জ থানার  ওসি আনোয়ারুল ইসলাম বলেন, চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।  

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!