[ দেশজুড়ে ]
সড়কের পাশে মিলল ৫ কোটি টাকার হেরোইন
হেরোইন -ফাইল ছবি
পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছী এলাকা থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
বুধবার দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছী গ্রাম সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অবৈধ বস্তু পরিত্যক্ত অবস্থায় আছে। পরে র্যাবের টিম ওই জায়গায় অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!