[ দেশজুড়ে ]
গাজীপুরে কারখানায় আগুন
ফাইল ছবি
গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক এলাকার জেড এন এম ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুনের এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক এলাকার জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে। সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ সময় টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
.png)
তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!