খুলনায় পুকুরে মিলল ২ ইলিশ
খুলনার পাইকগাছা উপজেলার একটি পুকুরে ধরা পড়েছে দুইটি ইলিশ।
শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ দুইটি ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমান। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। এলাকাবাসী বলেন, পুকুরে ইলিশ পাওয়ায় আমরা আনন্দিত। এর আগে, আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি।
পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে দুইটি ইলিশ মাছ ধরা পড়ে। ঐ পুকুরে আজ মাছ ধরতে গিয়ে ভেটকি, রুই, কাতলা মাছের সঙ্গে ইলিশ দুইটি জালে ধরা পড়ে। এক একটা ইলিশের ওজন ৭০০ গ্রাম। স্থানীয়রা মাছ ধরার পর ইলিশ মাছ বলে নিশ্চিত করেছেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।
.png)
পুকুরের পাড় ডুবে ইলিশ মাছ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হতে পারে। ইদানীং কোনো প্লাবন হয়নি। কয়েক বছর আগে প্লাবন হয়েছিল। তখন মনে হয় নদী থেকে মাছ দুইটি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ দুইটি বড় হয়েছে।
পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ঐ পুকুরটি নদীর পাড়ে অবস্থিত। জোয়ারের পানিতে কোনো এক সময় হয়তো ইলিশ দুইটি পুকুরে ঢুকে পড়েছে। পরে পুকুরের পানিতে অ্যাডজাস্ট করে বড় হয়েছে।