[ দেশজুড়ে ]
মাটির নিচে ৫ কোটি টাকার হেরোইন লুকিয়ে রেখেছিলেন রোকসানা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী র্যাব-৫ সদর কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা। আটক মাদক ব্যবসায়ীর নাম রোকসানা (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়ার আলমের স্ত্রী।
.png)
শুক্রবার র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার ও মাদক জব্দ করে। মাদক ব্যবসায়ী রোকসানা বসতবাড়ির আঙিনায় খড়ের স্তূপের নিচে বিশেষ কায়দায় মাটির ২ ফিট গভীরে হেরোইনগুলো লুকিয়ে রেখেছিলেন। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হেরোইন জব্দ
লিংক সফলভাবে কপি হয়েছে!