ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১৯ জানুয়ারি ২০২৪
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎ হওলাদার (২৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ সময় অনসুর রানী হাওলাদার (২৩) নামে এক নারী আরোহী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মঠবাড়িয়া গ্রামের রতন হাওলাদেরর পুত্র। 

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে অভিজিৎ ও অনুসর ঢাকার দিকে যাচ্ছিলেন। নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই অভিজিৎ মারা যান। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!