ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ২০ জানুয়ারি ২০২৪
ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত
যশোর কোতোয়ালি মডেল থানা- ফাইল ফটো

যশোর সদর উপজেলায় ছুরিকাঘাতে রিপন হোসেন দিপু (৩০) নামে এক মাংসের দোকানের কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, একইদিন ভোরে সদর উপজেলার শহরতলীর শেখহাটি এলাকায় দিপুকে ছুরিকাঘাত করা হয়।

নিহত রিপন হোসেন দিপু শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেখহাটি গ্রামের দিপু এলাকার কয়েকজনের সঙ্গে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে এক হাজার টাকা ধার করেন তারা। শুক্রবার সকালে দিপু তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করেন। এ সময় তাদের সঙ্গে দিপুর কথা কাটাকাটি হয়। শনিবার ভোরে অজ্ঞাত পাঁচ থেকে ছয়জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করেন। পরে পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, রিপন হোসেন দিপু মাংসের দোকানের কাজ করতেন। ধারা টাকা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দিপুর গোলযোগ ছিল। সেটা থেকে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!