নিহত সাইফুল নৈহাটী বাগমারা গ্রামের বাসিন্দা ভাষান মোল্লার ছেলে। অন্যদিকে, নিহত নাহিদ নতুন বাজার চর এলাকার বাসিন্দা। রূপসা থানার ওসি শওকত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা গ্রামের সাইফুল ইসলাম মোটরসাইকেলে কাজদিয়ার দিকে যাচ্ছিলেন। তিনি নৈহাটী বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সাইফুল ইসলাম মারা যান।
.png)
অন্যদিকে, শনিবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিকআপের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিয়ে নাহিদ (১৭) নামে তরুণ নিহত হয়। সে নতুন বাজার চর এলাকার বাসিন্দা।