রোববার (২১ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন ডা. মো. সবিজুর রহমান।
তিনি জানান, খুলনা সদর হাসপাতালের সামনের মূল সড়কে হাসপাতালের প্রবেশ পথের দুই পাশে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুতগামী যানবাহনের জন্য স্পিড ব্রেকার স্থাপন করা প্রয়োজন।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ডাকাতি, খুন, দস্যুতা, ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটেনি। তবে গত মাসে ১৯ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। আগামী তরমুজ মৌসুমে খুলনায় উৎপাদিত তরমুজ বাজারজাতে সব প্রতিবন্ধকতা দূর করা ও খুলনার বাইরে তরমুজের নতুন বাজার খুঁজতে কৃষকদের সহায়তার জন্য ব্যবস্থা নিতে হবে।
সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।