[ দেশজুড়ে ]
সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে মিলন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ঐ যুবক ডাকাত দলের লিডার। নিহত মিলন ঐ এলাকার কাশেমের ছেলে।
সোমবার দুপুরে (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
জানা গেছে, দুপুরে একটি মোটরসাইকেলযোগে নিহত মিলন ও জনিসহ তিনজন আটিগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা শাহজাহানকে দুটি রামদা নিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় বিক্ষুদ্ধ জনতা গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গণপিটুনির শিকার ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!