[ দেশজুড়ে ]
মিঠামইনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
ফাইল ফটো
কিশোরগঞ্জের মিঠামইনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার বিকেলে উপজেলার ঢাকী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠামইন উপজেলার চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি গ্রামের মৃত আ. সালামের ছেলে আমীর আলী (২০)।
জানা গেছে, সোমবার বিকেলে মিঠামইনের ঢাকী সেতুর দক্ষিণ পাশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জন নিহত ও একজন আহত হন। পরে খবর পেয়ে মিঠামইন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার মো. সাইফুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!