ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ২৩ জানুয়ারি ২০২৪
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্রসহ মুজিবুর রহমান নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ রাউন্ড রাইফেলের গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ১৪-এপিবিএন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, রোববার বিকেলে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প থেকে ঐ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুজিবুর রহমান উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. রফিকের ছেলে।

Advertisement

১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় রোহিঙ্গা যুবক মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!