[ দেশজুড়ে ]
ঘরে মিলল গৃহবধূর নিথর দেহ, প্রতিবেশীসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে পারভীন বেগম (৫৪) নামে এক গৃহবধূর মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধারের ঘটনায় তার মেয়ে ও প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।
তারা হলেন, গৃহবধূর মেয়ে হাফসা বেগম (২৫) ও প্রতিবেশী আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৮)।
জানা গেছে, মঙ্গলবার ভোরে পারভীন বেগমকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান তার মেয়ে হাফসা বেগম। পারভীন বেগম ঘরের মধ্যে চোরের উপস্থিতি টের পেয়ে স্ট্রোক করে মারা যান বলে দাবি মেয়ে হাফসা বেগমের।
.png)
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পারভীনের লাশ উদ্ধারের ঘটনায় তার পরিবারের সদস্যরা নানা ধরনের সন্দেহজনক তথ্য দিয়েছেন। ওই রাতে কী ঘটেছিল তা এখনো জানা যায়নি। পিবিআিই ও র্যাবের পৃথক দল বিষয়টি নিয়ে কাজ করছে। পারভীনের মেয়ে ও প্রতিবেশী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!