ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ইমামের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ২৪ জানুয়ারি ২০২৪
নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ইমামের
ফাইল ছবি

নাটোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় নজির উদ্দিন সরদার (৬২) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। নিহত নজির আহমেদ শহরের নেংগুড়িয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পশ্চিম বাইপাস এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন নজির আহমেদ। এ সময় নাটোর থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাকটি নজির আহমেদকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!