ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার শিক্ষার্থীকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৬ জানুয়ারি ২০২৪
চার শিক্ষার্থীকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম

নোয়াখালীর চাটখিলে চার শিশুকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমী মাদরাসার শিক্ষক।

জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে চার শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভিতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে তাদের পরিবার শিশুদের সঙ্গে নিয়ে চাটখিল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। 

Advertisement

চাটখিল থানার ওসি মো.ইমদাদুল হক বলেন, এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!