জানা যায়, ওই গ্রামের শাহ আলম মিয়ার বাড়ির কাছে বৈদ্যুতিক খুঁটি সরানোর পর শাবকগুলো দেখা যায়। স্থানীয়দের সহায়তায় পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা খবর পেয়ে বন বিভাগকে বিষয়টি জানায়। পরে নিরাপদ আশ্রয় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিন শাবকসহ মা মেছোবাঘটি স্থানীয় রঘুনন্দন পাহাড়ে অবমুক্ত করা হয়।
হবিগঞ্জে বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, বন্যপ্রাণী উদ্ধার আমাদের রুটিন কাজ। রোববারও পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা মেছো বাঘগুলোকে উদ্ধার করে যে দৃষ্টান্ত স্থাপন করলো তাদের বিশেষ ধন্যবাদ জানালাম। মেছোবাঘ বর্তমানে বিলুপ্তপ্রায় প্রাণী। এরা সাধারণত জলাভূমি, নদীর কাছে, হ্রদ, এবং ম্যানগ্রোভে বাস করে। এদের উপস্থিতি সেখানকার জলাভূমির অবস্থার ভালো-মন্দ নির্ধারণে সাহায্য করে। এদের গায়ে ছোপ ছোপ চিহ্ন থাকার জন্য চিতাবাঘ বলেও ভুল করা হয়।
.png)