খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দোকানের ভেতর থাকা ঐ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সজিব জমাদ্দার বরিশালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র এবং বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের আবুল কালাম জমাদ্দারের ছেলে।
.png)
লেখাপড়ার পাশাপাশি অটোগাড়ির পার্সের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন সজিব। ঐ দোকানেই থাকতেন তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সিএন্ডবি রোডের পাশে দোকানে রাত ৪টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি কলেজছাত্র সজিবের মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।