হাফেজ আলভি উপজেলার ইলাশপুর গ্রামের আব্দুল জাবিদের ছেলে। তার বাবা পেশায় একজন শিক্ষক। আলভি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
হাফেজ আলভির বাবা আবদুল জাবিদ বলেন, আমার অনেক ইচ্ছা আমার ছেলে কোরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ এবং রাসুলের (সা.) উছিলায় বড় হয়ে যেন ইসলামের খেদমত করতে পারে।
.png)