ইজতেমায় মারা যাওয়া মুসল্লিরা হলেন, মো. ইউনুস মিয়া (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ধামাউরার বাসিন্দা। মৃত জামাল উদ্দিন (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদরের চৌহদ্দির বাসিন্দা। এছাড়া আরো দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে, শুক্রবার ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে যোগ দিয়েছেন দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা। মাঠে স্থান সংকটে অনেকে মহাসড়ক ও আশপাশে অবস্থান নিয়েছেন।
.png)
প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীরা অংশ নিচ্ছেন। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।