[ দেশজুড়ে ]
ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো
ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। রোববার ভোর সাড়ে ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, শনিবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রোববার ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!