[ দেশজুড়ে ]
আদমদীঘিতে রেললাইনের পাশে মিলল বৃদ্ধের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহার-বোনারপাড়া রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে আদমদীঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশনের কোচকুড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ঐ ব্যক্তি রেললাইনের পাশ ঘেঁষে হেঁটে নসরতপুর স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল একটি ট্রেন আদমদীঘির কোচকুড়ি এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তিনি পড়ে গিয়ে নিহত হন। রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
.png)
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঐ ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!