ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৭

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৪
মেহেরপুরে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৭
ফাইল ছবি

মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাদের মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে কালিগাংনী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত হলেন, স্থানীয় কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল আক্তার, ফুরকান আলী, নাহিদুজ্জামান রাসেল, আবুল কালাম, লিজন, বদরুদ্দীন ও সাবদুল। তাদের সবার বাড়ি কালীগাংনী গ্রামে।

জানা গেছে, সোমবার সকালে বদরুদ্দিনের নেতৃত্বে তার লোকজন বিরোধপূর্ণ একটি জমিতে চাষ দিতে যান। এ সময় বাবুল আক্তার বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাষ না করার জন্য আহ্বান জানান। এতে বাবুল আক্তারের ওপর হামলা করা হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!