গ্রেফতারকৃত শহীদুল ইসলাম শহীদ (৪২) সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আব্দুস সবুরের ছেলে।
সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী।
.png)
এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর দিবাগত রাতে ভাতিজি (দশম শ্রেণির শিক্ষার্থী) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সময় চাচা শহীদ ভাতিজির মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন।
ভিকটিমের বাবা জানান, অভিযোগ নিয়ে মামলা রেকর্ড করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করে। আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।