বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের উপজেলার নারাঙ্গী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত আরা ভালুকা উপজেলার মেনজেনা গ্রামের মো. জুলহাস উদ্দিনের মেয়ে। সে স্থানীয় নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় জানায়, শিশু জান্নাত তার চাচা এমরান মিয়ার সঙ্গে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তায় নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যায় সে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, শিশু জান্নাতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।