[ দেশজুড়ে ]
মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার পর স্ত্রীর কাণ্ড
ফাইল ফটো
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম লিমা আক্তার (১৮)। তিনি উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের দিনমজুর মো. রাজনের স্ত্রী ও একই ইউনিয়নের হক সাবের মেয়ে।
জানা যায়, লিমা আক্তারের স্বামী জীবিকার তাগিদে চট্টগ্রাম এলাকায় ইটভাটায় কাজ করেন। লিমা বাবার বাড়িতে থাকেন। দুপুরের খাওয়া-দাওয়া করে মোবাইলে তার স্বামীর সঙ্গে কথা বলার পর সবার অগোচরে ঘরের শয়নকক্ষে বিষপান করেন। পরে লিমার মা বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার করেন। পরে পার্শ্ববর্তী লোকজন এসে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে- স্বামীর সঙ্গে অভিমানের জের ধরে এ ঘটনা ঘটেছে।
.png)
চরজব্বার থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চরজব্বর থানার অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!