নিহত শিলা জামালপুর সদর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে সেই কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলেন শিলা আক্তার। এ সময় অসাবধানতাবশত মেশিনের ভেতরে তার মাথার চুল আটকে যায় ও তার দেহ ঢুকে যায়। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
জামালপুর সদর থানার ওসি মোহব্বত কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া কারখানাটির বৈধতা রয়েছে কি-না ক্ষতিয়ে দেখা হচ্ছে।