[ দেশজুড়ে ]
মান্দায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চক কুসুম্বা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনিছুর রহমান (৪৫) উপজেলার ৮নং কুসুম্বা ইউনিয়নের চক কুসুম্বা গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ধান ব্যবসায়ী।
এ ব্যাপারে মান্দা থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বলেন, চেক ডিজঅনারের একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাজা
লিংক সফলভাবে কপি হয়েছে!