ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা মামলায় লোকমান (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে অপর ধারায় সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্পেশাল ট্রাইবুন্যাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লোকমান শিবগঞ্জের কানসাট এলাকার মৃত হুমায়নের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে একটি পিস্তল, একটি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক হন লোকমান। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের এসআই হাফিজুর রহমান।

Advertisement

২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই মো. নুরন্নবী আদালতে অভিযোগপত্র জমা দেন। আজ সাক্ষ্যপ্রামাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!